9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

বীর পাইলট তৌকির ইসলাম সাগরের বিদায়ে শোকাহত রাজশাহী

0 ১৫

বীর পাইলট তৌকির ইসলাম সাগরের জানাজায় পুলিশ কমিশনারের উপস্থিতি

মোঃ ইদ্রিসুর রহমান হৃদয়।

আজ ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার। রাজশাহীর আকাশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দ্বিতীয় জানাজা বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষে জানাজায় উপস্থিত ছিলেন। তিনি শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বিমান দুর্ঘটনার মুহূর্তে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনশূন্য স্থানে সরিয়ে নেওয়ার বীরোচিত প্রচেষ্টা করে শহিদ তৌকির ইসলাম সাগর দেশ ও জাতির জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর অসীম সাহস, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.