9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

পটুয়াখালী বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

0 ১৭

ডেক্স রিপোর্টঃ

পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র ও কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার এবং মিটফোর্ডে পাশোবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা বিএনপি।

আজ রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা, পৌর বিএন‌পিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ওই বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন।

বাউফল উপজেলা ও পৌর বিএনপির  আয়োজনে বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।

সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে মিছিল শেষে সভায় বক্তব‌্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সেলিম সিকদার,  সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.