
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে জেলা প্রশাসনের উদ্যাগে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্হা এর সার্বিক সহযোগিতায় প্রতীকী ম্যারাথন জুলাই অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই জুলাই শুক্রবার সকাল ৭ ঘটিকায় নগরীর সিএন্ডবি রোড উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
ফিতা কেটে ম্যারাথনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।উক্ত আয়োজনে জুলাইযোদ্ধাসহ প্রায় ৫শতাধিক সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণ স্বতস্ফুর্ত ভাবে অংশ নেয়। ছাত্র-জনতার জুলাই গনঅভ্যূথান দিবস ২০২৫ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন জেলা প্রশাসক বরিশাল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল,মেহেরুন নাহার মুন্নি উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, প্রিন্স বাহউদ্দিন তালুকদার উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এবং জেলা ক্রীড়া কর্মকর্তাবৃন্দ।
ম্যারাথন শেষে বিজয়ী ১৩ জন প্রতিযোগীকে সম্মাননা স্বারক ও মেডেল উপহার দেওয়া হয়েছে। এমন আয়োজনে অংশ নিতে পেরে সবাই জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও এমন আয়োজন করার আহবান জানান।