পুলিশ পরিচয়ে টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার
মোঃমনির মন্ডল,সাভারঃ
সাভারে পুলিশ পরিচয়ে মামলা থেকে এক ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার সকালে সাভার মডেল থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম।
আটক সে রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি গ্রামের মৃত আফসার আলী। পেশায় হারুন একজন গাড়ির ড্রাইবার।
মামলা সূত্রে জানা গেছে, সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আসলাম। ১৭ জুলাই এই আসলামের বাড়ি যায় প্রতারক হারুন অর রশিদ। তার সাথে ছিল আরো ২-৩ জন প্রতারক। সেখানে হারুন নিজেকে সাভার মডেল থানার এসআই পরিচয় দিয়ে আসলামকে জানায় যে, তার নামে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এ সময় আসলামকে গ্রেফতার করতে চায় হারুন। আসলাম নিজের গ্রেফতার এড়াতে চারলাখ টাকায় চুক্তি করে হারুনের সাথে। এ সময় নগদ টাকা না থাকায় আসলাম হারুনকে ব্রাক ব্যাংকের দুইটি চেক দেয়। পরে হারুনকে নগদ চার লাখ দিয়ে চেক ফেরৎ আনতে গেলে হারুন তখন চেক ফেরৎ দেয় না। এদিকে, গত ৫ আগস্ট হার ুন আবারো আসে আসলামের বাড়িতে। তখন সে আসলামের কাছে দাবি করে আরো ৫০ হাজার টাকা। এ সময়ই ভূয়া এসআই হারুনের প্রতি সন্দেহ হয় আসলামের। পরে খোঁজ নিয়ে জানা যায়, হারুন অর রশিদ নামে কোন সাব ইন্সপেক্টর সাভার মডেল থানায় নেই।
৬ আগস্ট মো: আসলাম এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সাভারের তেতুঁলঝোড়া থেকে গ্রেফতার করা হয় প্রতারক হারুন অর রশিদকে। সে পুলিশের কাছে এই অপরাধের কথা স্বীকার করেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, মো: আসলাম হোসেনের দায়ের করা মামলার সূত্র ধরে প্রতারক হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়। তাঁকে সোমবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে