তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমান কে মিথ্যা মামলায় জেল দেওয়ার প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
বিএনপির কো চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা দায়ের করা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে, প্রতিবাদ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা,জেলা বিএনপির যুগ্নঃসম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক,জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক,জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোঃ আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিস, সাধারন সম্পাদক হাসান আলী, জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ সহ জেলা বিএনপির হাজার হাজার নেতা কর্মী, প্রতিবাদ সমাবেশে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে বলেন রংপুরের পুত্রবধূ হাসিনা লালমনিরহাট বাসিকে কিছুই দিলি না,তিনি বলেন রংপুরের বিভাগীয় সমাবেশে মানুষ কে বিরিয়ানি খাওয়াইলেন, কাপড় দিলেন,বাস ভাড়া,ট্রাক ভারা দিলেন, আবার প্রতিটা কর্মির হাতে টাকা দিয়ে জনসভায় নিয়ে গেলেন কিন্তু রংপুর বাসীকে কিছুই না দিয়ে চলে গেলেন,আপনি যে একজন মিথ্যা বাদী এটা বাংলাদেশর জনগন জানেন,আপনি আদালত কে হুকুম দিয়ে বাংলাদেশর কান্ডারী আগামী দিনের দেশ নাযক বিএনপির কো চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ও তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুুত্র ডাঃ জোবাইদা রহমান কে মিথ্যা মামলার রায়ে জেল দিলেন, আপনার জেল দেওযাই হবে কিন্তু কেউ জেলে যাবেনা, কারো বাবের ক্ষমতা নেই তারেক রহমানকে ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমান কে জেলে নিতে পারে,আরে জেলে তো আপনি যাবেন প্রস্তুতি নেন,বিচার তো বাংলাদেশের জনগন আপনার করবে, টেনে হিছড়ে নামাবে আরামের গদি থেকে,আপনার অত্যাচারে সাধারন জনগণ এখন অতিষ্ট, মনে রাখবেন শেখ হাসিনা আপনার পতনের আন্দোলন লালমনিরহাট জেলা থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।