
০২রা আগষ্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে লালমনিরহাটে কেন্দ্রীয় নেতাদের পথসভা।
এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট।
আগামী ০২ রা আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের পথসভা অনুষ্ঠিত হল লালমনিরহাটে।
শনিবার (২৯আগষ্ট)বিকাল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাস ষ্টান্ডে বাংলাদেশ আওয়ামিলীগ সদর উপজেলা শাখার আহ্বানে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন,
প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দী,বিশেষ অতিথি নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি,
কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া,অ্যাডঃ সফুরা বেগম রুমী,লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাঃ সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান,সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক অ্যাডঃনজরুল ইসলাম রাজু,সঞ্চালনা করেন সদর
উপজেলা আওয়ামিলীগের সদস্য সচিব গোলাম মোস্তফা স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে,দেশ যখন এগিয়ে যাচ্ছে,তখন দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপি জামাত চক্র নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, দেশটাকে তারা আবার জঙ্গিবাদ অগ্নি সন্ত্রাশের রাজত্ব বানাতে পাঁয়তারা চালাচ্ছে।উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০২রা আগষ্ট রংপুরে জনসভায় ভাষন দিবেন,এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে রংপুরের জনসভায় আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ আপামর জনতা কে উপস্থিত থাকার জন্য আহ্বান করেন তিনি।