9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

চট্টগ্রামের বায়েজিদে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0 ৫৩

চট্টগ্রামের বায়েজিদে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোঃ নিজাম: চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ কাঁচা বাজারস্থ রায়হান টাওয়ার নামের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মোঃ রাসেল (২০) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৬ জুলাই) রাত ১১.০০ ঘটিকার সময় ঘটনাটি ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ রাসেল, পিতা-সাইদুল ইসলাম, মাতা-রাশেদা বেগম, সাং-বাসনাতলী পাড়া, ০১নং ওয়ার্ড, পোঃ চোঢালা, থানা-গোমাস্তাপুর, জেলা-চাঁপাইনব্বগঞ্জ, বর্তমানে-বায়েজিদ কাঁচা বাজারস্থ রায়হান টাওয়ার, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন রায়হান টাওয়ারের নির্মাণ শ্রমিক। ভিকটিম গত বুধবার (২৬ জুলই) রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় রাতের খাওয়া শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে উক্ত নির্মানধীন বিল্ডিংয়ের ছাদের দিকে যায়। পরবর্তীতে একই দিন রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ রাসেল উক্ত নির্মানাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হইলে তাহার সহকর্মীরা দ্রুত ভিকটিম মোঃ রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ রাসেলকে বুধবার (২৬ জুলই) রাত ১১.৪০ ঘটিকার সময় মৃত ঘোষণা করে এবং মৃত্যুর কারণ সম্পর্কে ইৎড়ঁমযঃ রহ ফবধফ ঐ/ঙ ঋঅখখ ঋজঙগ ঐঊওএঐঞ উল্লেখ করেন। উক্ত সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার এসআই মোঃ আবুল কাশেম চমেক হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুুতসহ যাবতীয় কাজ সম্পন্ন করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.