
ঢাকা-৪ আসন থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ড.মোঃ জগলুল কবির
" স্টাফ রিপোর্টার মনির হোসেন..
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন।
এবার ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী ) আসন থেকে মনোনয়ন চাইবেন বাংলাদেশ আওয়ামীলীগ,ঢাকা মহানগর দক্ষিণ এর আইন বিষয়ক
সম্পাদক,তৃণমূলের পছন্দের নেতা অ্যাডভোকেট ড. মোঃ জগলুল কবির।
দুই থানার দলীয় নেতা কর্মী ছাড়াও হাজারো মানুষের পছন্দের এই মানুষটি এবার মনোনয়ন চাইবেন জেনে দুই থানার ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের
নেতা কর্মীদের মাঝে আনন্দ ও লক্ষ করা যাচ্ছে।
সবার ধারনা এডভোকেট ড.মোঃ জগলুল কবির মনোনয়ন পাইলে ভোটাররা খুশি হয়েই ভোট দিবেন।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর দলকে সুসংগঠিত করতে প্রতিটি ইউনিট ও ওয়ার্ডে ছুটে গিয়েছেন তিনি।তথ্যনুসন্ধানে জানা গেছে,
এডভোকেট ড.মোঃ জগলুল কবির, করোনাকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ তিনি গরীব-অসহায় ও সর্বস্তরের মানুষদের পাশে
থাকেন সব সময়, গরীব পিতার সন্তানদের বই-খাতা কিনে দেয়া, ধর্মীয় উৎসবগুলোতে মানুষের পাশে সর্বদাই থাকেন আওয়ামীলীগের এক নেতা
জানান, এডভোকেট ড.মোঃ জগলুল কবির একজন ভাল মানুষ হিসেবে সব জায়গায় পরিচিত, এমন মানুষকে মনোনয়ন দিলে নির্বাচিত তো হবেনই পাশাপাশি দুই থানার উন্নয়ন আরো এগিয়ে যাবে। শ্যামপুর-কদমতলী বেশ কয়েকটি ইউনিট ও ওয়ার্ডে আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে কথা
বললে তারা জানান,এডভোকেট ড.মোঃ জগলুল কবির একজন সৎ মানুষ,
আমাদের বিপদে আপদে তিনি সব সময় পাশে থাকেন। দলকে সুসংগঠিত
করতে তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন। বিগত দলের দুঃসময়ে তিনি আমাদেরকে আগলে রেখেছিলেন।আমরা এবার তাকে এমপি হিসেবে দেখতে
চাই।এডভোকেট ড.মোঃ জগলুল কবির নাইন নিউজন টিভি কে জানান,
আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন আর আমাকে যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচিত হয়ে দুই থানার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো,সরকারের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো করবো।