
শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন এমপি ছলিম উদ্দিন তরফদার
এস এম মোস্তাকিম, নওগাঁ জেলা প্রতিনিধি।
মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি বলেছেন, জাতীয় নির্বাচন দৌড় গোড়ায়।
সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীর দক্ষ হাতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আজ মঙ্গলবার দুপুর ১১ ঘটিকায় পাহাড়পুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর এর সভাপত্বিতে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এমপি ছলিম উদ্দিন তরফদার। উক্ত মতবিনিময় সভায়
আরো উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল,
সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ড
ল, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান ,
সাধারন সম্পাদক জহরুল ইসলাম যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, কৃষকলীগের সভাপতি মোঃ সানাউল ইসলাম হিরো,
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাখোয়াত হোসেন,
পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ মুন্না হোসেন, পাহাড়পুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শুভ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জিম,সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন,কৃষকলীগের প্রচার সম্পাদক মোঃ বকুল মোল্লা সহ স্থানীয় গণ্যমান্যবাক্তিবর্গ উপস্থিত ছিলেন।