বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুইজন আটক
নিরেন দাস,জয়পুরহাট:
জেলা পুলিশ রাজশাহীর গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর গ্রামের মৃত খামেদ মন্ডল এর ছেলে মোঃ চপল আলী (৩৫) এবং ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখ এর ছেলে মোঃ জামরুল শেখ (৩৪)। জেলা পুলিশ সুত্র জানায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে ভারত থেকে পাচার করে আনা ৭৪৩ বোতল
ফেন্সিডিল আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর নির্দেশনায় জেলা ডিবির এসআই ইনামুল ইসলামের নেতৃত্বে একটা চৌকস টিম এই অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ দুইজন ব্যক্তিকে আটক করে। আটক ভারতীয় নাগরিক
জামরুল গত রাতেই এই পরিমান ফেন্সিডিল পদ্মা নদী পাড়ি বাংলাদেশে নিয়ে আসে। ভারতীয় নাগরিক জামরুল দেশি মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিলের বস্তাগুলো হস্তান্তর করার এক পর্যায়ে ডিবি সদস্যবৃন্দ তাদের উপর ঝাপিয়ে পড়লে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং দুইজনকে
আটক করা সম্ভব হয়। জামরুলকে জিজ্ঞাসাবাদে জানায়, এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় চালান বাংলাদেশে এনেছে। সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিল আনা সুবিধা হয়। সে ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে
চপল জানায় সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।