মোঃমনির মন্ডল,সাভারঃ
সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা
ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ।
আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ডিবি উত্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে, বুধবার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে আটটায় সাভারের আমিনবাজার এলাকা হতে
মোঃ জাকির হোসেন (৪০) নামের ব্যক্তিকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
সে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার চরখেজুরবাগ এলাকার মৃত শাহ আলমের পুত্র।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ
(বিপ্লব) জানান, আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল (বুধবার) এসআই মোঃ আমিনুল ইসলামের টিম আমিনবাজার
এলাকা হতে মোঃ জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট
সহ গ্রেফতার করে। গ্রেফতার ওই আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা
দায়ের করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি পুলিশ ।