স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জ-১ (বাহুবল - নবীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
তিনি দীর্ঘদিন ধরে এ আসনের ২টি উপজেলায় মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করে আসছেন। ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক, সভা ও সুধি সমাবেশ করেছেন। এ বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে শুধু আওয়ামীলীগ থেকেই বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিল্লাদ ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহ দলের ৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। আর এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় প্রার্থীর ভীড়ে প্রার্থীর সংখ্যা ৪ জন হলেও বাহুবল উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে এ আসনটি গঠিত হলেও স্বাধীনতার ৫০ বছরেও হবিগঞ্জ-১ ( বাহুবল - নবীগঞ্জ) মাটি থেকে আওয়ামীলীগ ও বিএনপিসহ অন্য দলের যিনিই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনিই নবীগঞ্জ উপজেলার অধিবাসী। এ কারনে বাহুবল উপজেলা সুষম উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নানা বৈষম্যের শিকার । দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের এমন অভিযোগের প্রেক্ষিতে আঞ্চলিকতার ঐক্যের ডাক দিয়ে সাবেক সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার পর থেকেই মাঠ ছাড়ছেন না আওয়ামীলীগ নেতী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
তিনি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক চৌধুরীর মেয়ে। দল ও দলের ভাবমূর্তি ক্ষুন্নকর এমন কোন অভিযোগের দাগও পড়েনি তার গায়ে। তিনি দলের জন্য দিয়েই গেছেন। বাহুবলের ৭ টি ও নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষকেই তিনি আপন করে নিয়েছেন। দুই উপজেলায় মসজিদ- মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান অনুদান। বিপদ আপদে সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন তিনি। এ কারনে পরিবর্তনের ডাক দিয়ে দুই উপজেলার হাট বাজার গ্রামে গঞ্জে, দলীয় নেতা কর্মীদের দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোভা পাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কে “এমপি হিসেবে দেখতে চাই”।
এ বিষয়ে সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিলে দলমত নির্বিশেষে আমি ব্যাপক ভোটে জয়লাভ করব এবং নির্বাচিত হয়ে এলাকার সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা পার্লামেন্টে তুলে ধরব।
এজন্য আমি জাতির পিতার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য হওয়ার আগে থেকেই কাজ করছি। আমি আশাবাদী আমাকে মনোনয়ন দেয়া হলে রেকর্ড ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। তাতে আসনটি ধরে রাখা সম্ভব হবে।
চাদাবাজ, দুর্নীতিবার, দখলবাজ, ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর স্বনির্ভর সু- শিক্ষিত হবিগঞ্জ -১( বাহুবল- নবীগঞ্জ) গড়ে তোলার আশা ব্যক্ত করেন ।সমাজ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, ভূমিদস্যু, মাদক, বাল্যবিবাহ, ও সন্ত্রাস নির্মূল করব।
হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে উন্নয়নে আমি বদ্ধপরিকর। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকার সমস্যা দূর করব। আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা গতিশীল করব। সবার কাছে আমি দোয়া চাই। জয় বাংলা