9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

মে দিবস উপলক্ষে স্কপ চট্টগ্রাম’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

0 ৪৯

মে দিবস উপলক্ষে স্কপ চট্টগ্রাম’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

মো.শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতিবছর পহেলা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এ দিবসটি। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সু-সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবস পালন করে থাকে।

চট্টগ্রামে তারই ধারাবাহিকতায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়।
সোমবার পহেলা মে দুপুর ১২:০০ বন্দর নগরীর কোতোয়ালী থানা এলাকার পুরাতন রেলস্টেশনে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানটি স্কপের সমন্বয়ক ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবু তপন দত্তের সভাপতিত্বে এবং বাংলাদেশ লেবার ফেডারেশন বিএল এফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও স্কপ চট্টগ্রাম’র সদস্য সৈয়দ রবিউল হক শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দিন বলেন,গ্যাস ও বিদ্যুতের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই সঙ্গে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তাই মানবিক দিক বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৩ হাজার টাকা করে মজুরি বোর্ড পুনর্গঠন করার জন্য সরকারের প্রতি তিনি জোর দাবি জানান। তিনি আরো বলেন,অত্যাবশ্যকীয় পরিসেবা আইন ২০২০ সংশোধন বাস্তবায়ন হলে মেহনতি শ্রমিকের অধিকার আদায়ে বাধাগ্রস্ত হবে। এ আইন মেহনতি শ্রমিকরা কোনভাবেই মেনে নিবে না। তাই সরকারের কাছে অনুরোধ শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হবে এরকম আইন সংশোধন করবেন না। যদি পরিষেবা বিল প্রত্যাহার করা না হয়, তাহলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকিবে।

এ সময় বিশেষ অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, আমাদের স্বাধীনতার ৫২বছর পার হলেও শ্রমিকের অধিকার আজও বাস্তবায়ন হয়নি। শুধু প্রতি বছর পহেলা মে আসলেই আমরা শ্রমিকের অধিকার আদায়ের কথা বলি। অধিকার আদায়ের লক্ষ্যে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে, আগামী দিনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়ন করতে হবে।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারন সম্পাদক নুরউল্লাহ বাহার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল আবছার ভুঁইয়া, মহানগর কমিটির সাধারন সম্পাদক ও শ্রম আদালত-২’র সদস্য আবু আহাম্মদ মিয়া, জেলা মহিলা কমিটির সভাপতি গুলজার বেগম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, সমাজ তান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহবায়ক হেলাল উদ্দিন কবির,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সাধারন সম্পাদক ইফতেখার হোসেন কামাল, ফজলুল কবির মিন্টু, মোহাম্মদ হানিফ,মহিউদ্দিন, প্রদীপ দাস ও জিয়া উদ্দিন রানা প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.