মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ অদ্য ইং ০২/০৩/২০২৩ খ্রিঃ তারিখে তাইপে বাংলা ফ্যাক্টরিতে অনুষ্ঠিত বার্ষিক সমাবেশ অনুষ্ঠান'২০২৩ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার, মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার মাননীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফ্যাক্টরির কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। আলোচনা সভায় পুলিশ সুপার শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও কল কারখানার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ সার্বিক উন্নয়ন সাধনের লক্ষে এই ধরনের কর্মসূচি আয়োজনে প্রশংসা করেন। তিনি ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের সদস্যকে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সব সময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।