9newstv
সত্য প্রকাশে জাগ্রত আমরা

একুশে বইমেলায় সহকারী অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীনের বইয়ের মোড়ক উন্মোচন”

0 ২২৬

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন
একুশে বইমেলায় উন্মোচিত হলো নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সহকারী অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীনের সংকলন গ্রন্থ “বাংলা সাহিত্যে উত্তর উপনিবেশবাদ ” গ্রন্থে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হাসান আজিজুল হক , শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া, জীবনানন্দ দাশ,হরিশংকর জলদা সহ ১৩ জন লেখক এর সাহিত্যকর্মে উপনিবেশবাদী চিন্তা, উত্তর- উপনিবেশবাদী লড়াইয়ের দিকনির্দেশনা ও অভ্যন্তরীণ নির্মমতার বিরুদ্ধে প্রতিরোধের চিত্র ফুটে তোলা এবং নারীবাদী চিন্তার প্রতিফলন ঘটানো সাহসী লেখক ,নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন। শুক্রবার বিকালে বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিকথা ।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসেবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসার নজরুল ইসলাম, দেশবাংলা হাসপাতাল লিমিটেড ইনচার্জ ও সালমান হাসপাতাল লিমিটেড এর প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম সোহেল সহ বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে আলোচক অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন বইয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, বইটি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় লিখিত এবং জীবন ঘনিষ্ঠ। ভবিষ্যতে লেখক আরও নতুন নতুন মৌলিক বই প্রকাশ করে পাঠকদের সমৃদ্ধ করবেন বলেও আশা করেন তারা।
প্রকাশনা অনুষ্ঠানে লেখক অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার উৎসাহ নি:সন্দেহে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাকে প্রেরণা যোগাবে। পরে লেখক স্টলে উপস্থিত হয়ে পাঠক-শুভানুধ্যায়ীদের নিয়ে এবং পাঠকদের অনুরোধে তাদের অটোগ্রাফ দেন। উল্লেখ্য বইটি মেলার ১০৫ নং, প্রতিকথা স্টলে পাওয়া যাচ্ছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.